হিসাববিজ্ঞান প্রথম পত্র
দ্বিতীয় অধ্যায় : নগদান
বই
১. আল-আমিন ব্রাদার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা
নগদান বই সংরক্ষণ করেন। অগ্রদত্ত টাকার পরিমাণ ছিল ৫০০ টাকা। ২০১৬ সালের মে মাসের
লেনদেনগুলো নিম্নরূপ:
২০১৬
মে-০১
অগ্রদত্ত টাকার সমতা বিধানের জন্য প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে আনা হলো
২৪০ টাকা।
মে-০৫
রিকশা ভাড়া প্রদান করা হলো ২৫ টাকা।
মে-০৯
কুলি ও বহন খরচ প্রদান ৪৫ টাকা।
মে-১৩
কালি ও পেন্সিল ক্রয় ৫৫ টাকা ।
মে-১৭
যাতায়াত খরচ প্রদান ৬০ টাকা।
মে-২২
মাল বহনের খরচ প্রদান ১৭ টাকা।
মে-২৭
বাস ভাড়া প্রদান ২৮ টাকা।
মে-৩০
ভিক্ষা প্রদান ৮ টাকা।
মে-৩১
ঠেলাগাড়ি ভাড়া ২২ টাকা।
করনীয়: ক. মে মাসে মোট মনিহারী খরচের পরিমাণ
নির্ণয় কর। ২
খ. অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত
কর। ৪
গ. সংশ্লিষ্ট খতিয়ান হিসাবে পোস্টিং দেখাও। ৪